

চট্টগ্রামের বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা'আত, ৪নং বাহারছড়া ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা রইস উদ্দিনকে পরিকল্পীত নির্মম হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(২ মে ) বাদ মাগরিব বিক্ষোভ মিছিলটি বাহারচরা ইউনিয়ন পরিষদ মাঠ থেকে শুরু হয়ে বশিরুল্লাহ মিয়াজির বাজারের পূর্ব পশ্চিম কূল প্রদক্ষিণ করে পশ্চিম কূল চৌমুহনী সত্বরে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত মুসলিম জনতা অনতিবিলম্বে সেনা কর্মী মাওলানা রইস উদ্দিনের হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবী করেন।
মাওলানা নুরুল আলম ফয়েজীর
সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
হাফেজ নাজেম উদ্দিন'র সঞ্চালনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ, কাজী মো: সাহেদ, মঈনুল ইসলাম ফরহাদ, নেজাম উদ্দিন রিয়াদ ও আমিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা আবু নাছের আজিমী, সিদ্দিকুল আমাল, কাজী ইফাজ, হাফেজ মোরশেদ, সৈয়দুল আলম, সৈয়দ হালিম, হাফেজ বেলাল, আকরামুল হক কায়সার, আবু নঈম, লোকমান হাকিম, নছিম উদ্দৌলা, নাইমুল হাসান প্রমুখ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩