
এন,এম,সজিব স্টাফ রিপোর্টার
দিনাজপুরের বিরামপুর বিজুল বামনাহার ইসলামি ক্যালচারাল সংগঠন আয়োজিত ৪ নং দিওড় ইউনিয়ন অন্তর্ভুক্ত ৮ নং ওয়ার্ড বিজুল বামনাহার বড় বিলের উত্তর পাড় ওয়াক্তেয়া মসজিদে দরিদ্র ও মেধাবি ছাত্রদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা ও জামায়াত শিবির সংগঠনের ইসলামি কাজ কর্মের সাথে একাত্বতা প্রকাশ উপলক্ষে অনুষ্ঠান- ❝ এসো ভালোর সাথে,আলোর পথে,❞ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব মোহাম্মদ হাফিজুর রহমান,৪ নং দিওড় ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোস্তাকিম হোসেন,বিজুল বামনাহার ইসলামি ক্যালচারাল সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম,সহ সভাপতি মোহাম্মদ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া ও ইউনিয়ন,ওয়ার্ড জামায়াতে দায়িত্বে থাকা নেতা কর্মীবৃন্দ এবং এলাকার সম্মানিত ব্যক্তি বর্গ প্রমুখ।
উপজেলা জামায়াতের আমির জনাব মোহাম্মদ হাফিজুর রহমান গুরুত্বপূর্ণ বক্তব্যে ছাত্রদের উদ্দশ্যে বলেন সুন্দর জীবন ও সুন্দর ভবিষ্যৎ গড়া না পর্যন্ত এন্ডয়েট মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
স্বাগতিক বক্তব্যে বিজুল বামনাহার ইসলামি ক্যালচারাল সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন,আমরা দরিদ্র ও মেধাবি ছাত্রদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা এবং ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার পাশাপাশি নেশামুক্ত শিক্ষাঙ্গণ তথা নেশামুক্ত সমাজ বির্নিমানসহ গ্রামের বিয়ে সাদি বিভিন্ন অনুষ্ঠানে মাইক,বক্সে,গানবাজনা নিষিদ্ধের দাবিতে সকলের উদ্দেশ্য উদাত্তকণ্ঠে আহবান জানান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩