নীলফামারী সদর উপজেলার আওতাধীন পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মানে নিজ অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। নিয়মিত পাঠদান, শতভাগ ইউনিফর্ম, প্রাত্যহিক সমাবেশ এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়টি ইতোমধ্যেই শিক্ষার্থীদের কাছে এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায় (বাদল) বলেন, “আমরা চেষ্টা করি প্রতিটি শিক্ষার্থীকে নিয়মশৃঙ্খলার মধ্যে রেখে মননশীলতা, মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার। শিক্ষার্থীরা যেন একাডেমিক সাফল্যের পাশাপাশি মানবিক গুণে গুণান্বিত হয়, সেদিকেও আমরা সমান গুরুত্ব দিয়ে থাকি।”
বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে রয়েছে দৃঢ় সমন্বয় ও যোগাযোগ। ফলে একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক কার্যক্রমে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশন, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং দায়িত্ব ভাগ করে নেতৃত্ব চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গড়ে উঠছে শৃঙ্খলা ও দেশপ্রেমের বীজ।
পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় হয়ে উঠেছে একটি মডেল স্কুল—যেখানে মানসম্মত শিক্ষার পাশাপাশি ভবিষ্যতের যোগ্য নাগরিক গড়ার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩