নীলফামারী জেলার ডোমার উপজেলার আওতাধীন জামির বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে এক নতুন শিক্ষাগত উদ্যমে এগিয়ে চলেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাশেকুর রহমান (শামীম) দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে বিদ্যালয়ের পরিবেশে এনেছেন দৃশ্যমান পরিবর্তন।
তিনি শুধু একজন প্রশাসনিক প্রধান নন, বরং শিক্ষার্থীদের জন্য একজন অনুপ্রেরণাদায়ক অভিভাবক। বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণে তিনি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন অভিভাবক ও স্থানীয় মহলে।
শিক্ষকদের মাঝে কাজের প্রতি দায়বদ্ধতা ও শিক্ষার্থীদের মাঝে পাঠদানের প্রতি আগ্রহ তৈরি করাই তাঁর মূল লক্ষ্য। এমন নেতৃত্বে আগামী দিনে জামির বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় হবে এলাকার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩