নীলফামারী সদর উপজেলার আওতাধীন অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে নিজের অবস্থান তৈরি করেছে কাজী আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী দৌলত হোসেন বলেন, “আমাদের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী ত্রিমুখী সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। শুধু পরীক্ষায় ভালো ফল নয়, আমরা চাই তারা ভালো মানুষ হোক, নৈতিক মূল্যবোধে বেড়ে উঠুক।”
তিনি আরও বলেন, “বর্তমানে বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম যেমন বিতর্ক, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খেলাধুলাতেও আমরা গুরুত্ব দিচ্ছি। এতে করে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও আত্মবিশ্বাসের বিকাশ ঘটছে।”
বিদ্যালয়টির শিক্ষার্থীরা প্রতি বছর স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে। অভিভাবকরাও সন্তুষ্ট এ বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষাগত মানে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, কাজী আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় শুধু শিক্ষা নয়, সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩