ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, নীলফামারী জেলা কার্যালয়। জেলার প্রতিটি উপজেলায় শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসা, ইমাম ও খতিবদের প্রশিক্ষণ, জাতীয় ইমাম সমাবেশ এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশনের নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম বলেন,
“আমরা চেষ্টা করছি আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে ধর্মীয় শিক্ষাকে সর্বস্তরে পৌঁছে দিতে। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছি। শিশুদের মাঝে নৈতিকতা ও ইসলামী আদর্শ ছড়িয়ে দিতে মসজিদভিত্তিক শিক্ষাকেন্দ্রগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, “আমরা শুধু শিক্ষা নয়, বরং সমাজে শান্তি, সহনশীলতা ও মানবিকতা প্রতিষ্ঠায় কাজ করছি। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিটি কর্মসূচি যেন মানুষের জীবনে বাস্তব প্রভাব ফেলে—সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।”
জেলার বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক ও অভিভাবকরাও ফাউন্ডেশনের এমন ভূমিকার প্রশংসা করেছেন। তারা মনে করেন, এই কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মীয়ভাবে সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।
সমৃদ্ধ ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে ইসলামিক ফাউন্ডেশন, নীলফামারী আজ জেলার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩