নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আওতাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কৈমারী স্কুল অ্যান্ড কলেজ-এ বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৪ এপ্রিল, রবিবার সকালে নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে এক বর্ণিল শোভাযাত্রা কলেজ চত্বর থেকে বের হয়ে পাশ্ববর্তী বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের পরনে ছিল লাল-সাদা পাঞ্জাবি ও শাড়ি, হাতে ছিল রঙ-বেরঙের পোস্টার, মুখোশ ও নববর্ষের নানা ব্যানার।
পরে কলেজ মিলনায়তনে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা পরিবেশন করে সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাটিকা। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, আকর্ষণীয় এবং বাঙালিয়ানায় ভরপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসাম্মাৎ আইনুন নাহার বলেন,
“বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, তাদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশেও এই ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, তারা জাতি গঠনে সংস্কৃতিবান, সচেতন ও মানবিক মানুষ হয়ে উঠুক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শত শত শিক্ষার্থী ও অভিভাবক।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রতিবছরের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এই উৎসব পালনের ইচ্ছা রয়েছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩