মোঃ মোজাহিদ ইসলাম (সুরুজ): বৃহত্তর পানিয়াল পুকুর ফরুয়াপাড়া এলাকার গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডার জনাব মোঃ হাবিবুর রহমান হাবুল আর নেই।
তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জনপ্রিয় এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে ৩ নম্বর নিতাই ইউনিয়নে গভীর শোক বিরাজ করছে।
তাঁর বর্ণাঢ্য জীবনের জন্য তিনি এলাকায় ছিলেন অত্যন্ত শ্রদ্ধার পাত্র। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩