
এন,এম,সজিব স্টাফ রিপোর্টার: দিনাজপুর জেলার বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, উলামা মাশায়েখ ও ছাত্র-জনতাসহ সর্বস্তরের জনগণের আয়োজনে গাজায় বর্বর হালমার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিরামপুরস্থ ঢাকা মোড়ে গাজায় বর্বর হালমার প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুর-৬ আসনের জামায়াতে ইসলামী'র মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম, সেক্রেটারি আবু হানিফ, ইসলামী ছাত্রশিবিরের জেলা দক্ষিণ সভাপতি সাজিদুর রহমান সাজু, আবুল বাসার, উলামা মাশায়েখদের মধ্যে মাওলানা আব্দুন নুর, মাওলানা আব্দুর রউফ ও মাওলানা এমদাদুল হক প্রমূখ।
বক্তারা গাজায় নিহতদের রুহের মাগফিরাত কামনা সহ বর্বর গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সমাবেশ শেষে জামায়াতে ইসলামী ও উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিরামপুরস্থ বিএনপি মোড়ে গিয়ে শেষ হয়।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩