নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় দশ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা করেছেন ওই শিশুর পরিবারের সদস্যরা। গত শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল গ্রামে এঘটনা ঘটে।জানা যায় ওই গ্রামের মৃত দেলবরের ছেলে মোঃ সামছুল আলী সে গত ২৮ মার্চ শুক্রবার দিবাগত রাতে নেশাগ্রস্ত অবস্থায় দশ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে বিষয় টি জানার পরে তাদের আইনগত বেবস্থা নেওয়ার পরামর্শ দেয়। ওই গ্রামের কিছু মাতব্বরেরা বিবাদি সামছুল এর কাছ হতে ৫০ হাজার টাকা নিয়ে ধর্ষণের বিষয় টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে গত ৩ এপ্রিল (বৃহঃস্পতিবার) বিকেলে ভিকটিম প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের লোকজন থানায় উপস্থিত হয়ে বিবাদী সামসুলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে বিবাদি সামছুল পলাতক থাকায় তাকে এ পর্যন্ত আটক করা যায়নি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩