আমানুল্লাহ আসিফ মীর, শেরপুর প্রতিনিধি:
"ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ" ঈদ বয়ে আনুক অনাবিল সুখ - ঈদ মোবারক।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গনঅধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ ইমন। গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন তিনি।
আবু সাঈদ ইমন বলেন, বছর ঘুরে পবিত্র ঈদুল ফিতর এসেছে। আমরা সকলেই এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবো। ঈদে নিজের পরিবারের মতো অসহায়দের খোঁজ নেবো। ঈদকে সামনে রেখে হানাহানি ও সংঘাত মুক্ত সমাজ নির্মাণের আশাও ব্যক্ত করেন তিনি। গনঅধিকার পরিষদসহ সকল রাজনৈতিক দলের প্রতি বিশেষভাবে শুভেচ্ছা জানান আবু সাঈদ।
আবু সাঈদ ইমন গনঅধিকার পরিষদের প্রতি সকলকে আস্থা রাখার আহ্বান জানান। তিনি আগামী দিনে গনঅধিকার পরিষদের পাশে থেকে দলটিকে দেশের কল্যাণে কাজ করার সুযোগ করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩