আমানুল্লাহ আসিফ মীর, শেরপুর প্রতিনিধি:
"ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ" ঈদ বয়ে আনুক অনাবিল সুখ - ঈদ মোবারক।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিন। গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন তিনি।
অধ্যক্ষ নুরুল আমিন বলেন,শান্তির বার্তা নিয়ে প্রতিবছর ঈদ আসে। আমরা সকলেই এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবো। ঈদে নিজের পরিবারের মতো অসহায়দের খোঁজ নেবো। ঈদকে সামনে রেখে হানাহানি ও সংঘাত মুক্ত সমাজ নির্মাণের আশাও ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ সকল রাজনৈতিক দলের প্রতি বিশেষভাবে শুভেচ্ছা জানান নুরুল আমিন।
অধ্যক্ষ নুরুল আমিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দলের চরম দুঃসময়ে তার অবদান ব্যপক। তিনি দলকে ভালোবেসে নিঃস্বার্থভাবে আজীবন মানুষের সেবায় কাজ করে যেতে চান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩