আমানুল্লাহ আসিফ মীর, শেরপুর প্রতিনিধি:
"ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ" ঈদ বয়ে আনুক অনাবিল সুখ - ঈদ মোবারক।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নালিতাবাড়ী উপজেলা শাখার প্রস্তাবিত আহ্বায়ক আলমগীর কবির মিথুন। গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন তিনি।
আলমগীর কবির মিথুন বলেন, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের একটি হলো পবিত্র ঈদুল ফিতর। বছর ঘুরে ঈদ এসেছে। আমরা সকলেই এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবো। ঈদে নিজের পরিবারের মতো অসহায়দের খোঁজ নেবো। ঈদকে সামনে রেখে হানাহানি ও সংঘাত মুক্ত সমাজ নির্মাণের আশাও ব্যক্ত করেন তিনি। জাতীয় নাগরিক পার্টিসহ সকল রাজনৈতিক দলের প্রতি বিশেষভাবে শুভেচ্ছা জানান আলমগীর কবির মিথুন।
রাজনীতির মাঠে একেবারে নতুন এই দলটিকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা আলমগীর কবির মিথুন। তিনি দল মত নির্বিশেষে সকল মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের উত্তর বাজারে মিথুন ট্রেডার্স নামে আলমগীর কবির মিথুনের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এখানে খুচরা ও পাইকারি মূল্যে সকল প্রকার নির্মাণ সামগ্রী বিক্রি করা হয়।
আলমগীর কবির মিথুন যুক্তরাজ্য থেকে উচ্চশিক্ষা শেষ করে এসেছেন। তিনি সামাজিক ও মানবিক কাজে সর্বদা নিয়েজিত থাকার চেষ্টা করেন।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩