নীলফামারী প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ নীলফামারী জেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নীলফামারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক (মোজাম)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে এই পবিত্র ঈদ। ঈদ আমাদের সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। আসুন, ঈদের আনন্দ আমরা সবার সঙ্গে ভাগ করে নেই, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই।"
তিনি আরও বলেন, "বর্তমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছি। এই ঈদ আমাদের নতুন করে দেশ ও জনগণের জন্য কাজ করার প্রেরণা দেবে।"
পরিশেষে, তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩