
এন,এস,সজিব স্টাফ রিপোর্টার: দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র পৌর ও উপজেলা শাখা এবং প্রচার ও মিডিয়া বিভাগ শাখার আয়োজনে সাংবাদিকদের সন্মানে
বিরামপুর জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বিরামপুর আর্দশ হাইস্কুল মিলনায়তনে বিরামপুর উপজেলা প্রচার ও মিডিয়া সভাপতি এম এহসানুল হক এর সভাপতিত্বে সাংবাদিকদের সন্মানে বিরামপুর জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী'র
আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী'র মুহাদ্দিস ডক্টর এনামুল হক,বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মন্ডল (কলাবাগান) ও (কলেজ বাজার) প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ডা.নূরুল হক,বিরামপুর
উপজেলা আমীর হাফিজুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩