শরীফ আহমেদ তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ওরশের মানুষের ভিরের মধ্যে পরে পদপিষ্ট হয়ে রোকেয়া খাতুন (৬০) নামে এক বৃদ্বার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ ) রাত ১২ টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ মাজার ওরশ চলাকালে ভাঙ্গা মসজিদ মাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
রোকায়া খাতুন নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রামের মৃত মগরোফ হোসেনর মেয়ে।
স্থানীয় ও পুলিশ জানান, নওগাঁ ওরশের মানুষের ভিরের মধ্যে পরে পদপিষ্ট হয়ে রোকেয়া খাতুন নামের একজনের মৃত্যু হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের জানান, নওগাঁ ওরশ চলাকালীন সময় ভাঙ্গা মাজারে পশ্চিম পাশে মানুষের ভিরের মধ্যে পরে পদপিষ্ট হয়ে রোকেয়া খাতুনের মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩