নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান মাসুদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক আনন্দের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদের খুশি। এই আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত সৌন্দর্য। আসুন, আমরা সকলে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা নিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখি।"
তিনি আরও বলেন, "ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে সবাই মিলে সুন্দর সমাজ গড়ে তুলবো—এটাই হোক ঈদের অঙ্গীকার।"
প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান মাসুদ গয়াবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩