নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুল ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে আমরা যেন মানবতার কল্যাণে কাজ করতে পারি, এটাই হোক ঈদের শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করার তাওফিক দান করুন।”
তিনি আরও বলেন, “রামনগর ইউনিয়নের সকল জনগণের সুখ-সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করছি। আসুন, ঈদুল ফিতরের এই আনন্দময় দিনে সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াই ও ভালোবাসা ভাগাভাগি করি।"
তিনি সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক!”
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩