
স্থানীয় বাসিন্দারা জানান, তৃপ্তি বেকারির কেক, বিস্কুট ও অন্যান্য বেকারি পণ্যের মতো তাদের তৈরি সেমাইও অনেক সুস্বাদু ও মানসম্মত। প্রতি বছর ঈদের সময় এই বেকারি থেকে প্রচুর পরিমাণে সেমাই কিনে থাকেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।
বেকারির স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম বলেন,
"আমরা দীর্ঘদিন ধরে ভোক্তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশুদ্ধ উপকরণ দিয়ে সেমাইসহ অন্যান্য বেকারি পণ্য তৈরি করছি। ঈদুল ফিতর উপলক্ষে আমাদের উৎপাদন বাড়ানো হয়েছে, যাতে সবাই ভালো মানের সেমাই পেতে পারেন। আমাদের লক্ষ্য হলো ভোক্তাদের সেরা মানের খাবার দেওয়া এবং আমাদের সুনাম ধরে রাখা।"
স্থানীয় বাজারে তৃপ্তি বেকারির সেমাইয়ের ব্যাপক চাহিদার কারণে অন্যান্য ব্যবসায়ীরাও আগ্রহ দেখাচ্ছেন। ক্রেতারা বলছেন, সঠিক মান বজায় রেখে বাজারে আরও নতুন নতুন পণ্য আনলে তৃপ্তি বেকারি খুব শিগগিরই জেলার সেরা খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিতে পারবে।
উল্লেখ্য, নকল এড়াতে প্রোপাইটার রফিকুল ইসলামের নাম ও ছবি দেখে কেনার আহবান কতৃপক্ষের।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩