খালেদ হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলার আহবায়ক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মাহফুজুল ইসলাম কিরণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য ইয়াকুব রহমান শ্রাবন, শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, রাসেল ইসলাম রাফি, গছিডাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়ে একত্মতা প্রকাশ করে আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোড় দাবী জানানো হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩