নিজস্ব সংবাদদাতা, ভূরুঙ্গামারী কুড়িগ্রামঃ কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন চৌধুরীর পিতা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে ভূরুঙ্গামারী উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ জানায়, জুলাই আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দুই এজাহার নামীয় আসামি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩