নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সরকার ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য ও কটূক্তি প্রচারের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পরবর্তী বিচারিক কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
সিলেট কোতোয়ালী থানায় দায়ের করা এ মামলায় (সি.আর মামলা নং- ৪২৭/২০২৫ খ্রিঃ, তারিখ: ২৭/০৩/২০২৫ খ্রিঃ) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুল হকসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অবমাননাকর, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট ও শেয়ার করার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৩২৩/৩৪১/৫০৫/৫০৫ (এ), ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, বিচারিক কার্যক্রমে আসামির উপস্থিতি নিশ্চিত করতে আদালত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। পরোয়ানাটি তামিলের জন্য কোতোয়ালী থানা, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
মামলাটির পরবর্তী কার্যক্রম আদালতে চলমান রয়েছে।
https://slotbet.online/