তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে দুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক আব্দুল সামাদ মন্ডল নিহত হয়, এ ঘটনায় আহত আর ৩ জান।
রবিবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে, তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে। নিহত চালকের নাম আব্দুস সামাদ মন্ডল (৬০)। তিনি উপজেলার তালম ইউনিয়নের নামাসিলোট গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহত আব্দুস সামাদ মন্ডলকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩