

পুইছড়ি ইউনিয়ন জামায়াতের সম্মেলন মঙ্গলবার ২৫ই ফেব্রুয়ারী'২৫ পুইছড়ি মাছরাঙা ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি, অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট মুহাম্মদ নাছের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাঈল, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব বিভাগের দায়িত্বশীল ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল,

বাঁশখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, ওলামা সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সোলায়মান, যুব ও ক্রিড়া সম্পাদক ও উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুইছড়ি ইউনিয়নের যুব জামায়াতের নেতৃত্বে হাফেজ হেলাল উদ্দিনকে সভাপতি, আরিফুল ইসলামকে সেক্রেটারি করে ২০২৫-২৬ সেশনের জন্য পুইছড়ি ইউনিয়ন যুব বিভাগের কমিটি ঘোষণা করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩