তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশের রানীর হাট আঞ্চলিক সড়কে চালকের মাথায় আঘাত করে মোটর সাইকেল ছিনতাই এর ঘটনা ঘটেছে।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার সময় তাড়াশ রানীর হাট আঞ্চলিক সড়কের বিনসাড়া আসানবাড়ির রাস্তার মধ্যে মোটর সাইকেল চালকের গতিরোধ করে ছিনতাইকারীরা, পরবর্তীতে তার মাথায় পিছন থেকে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে মোটর সাইকেলটি নিয়ে যায়। এতে মোটর সাইকেল চালক মারাত্মক আহত হন। মোটর সাইকেল চালক নাইমুল ইসলাম ইমরান পাবনা জেলার সদর থানার নুরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ।
জানা যায়, রবিবার রাত সাড়ে সাতটার দিকে তাড়াশ রানীর হাট আঞ্চলিক সড়ক দিয়ে পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে বিনসাড়া আসানবাড়ির এলাকায় পৌছালে তিনজন ছিনতাইকারী পিছন থেকে ইমরানের মাথায় আঘাত করে মাটিতে ফেলে দিয়ে হিরো হাঙ্ক মোটরসাইকেল যার রেজিঃ নং ঢাকা মেট্রো ল- ৬৩-৯৯৬২, দুইটি মোবাইল ও দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত ইমরানকে তাড়াশ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। সড়কে টহল পুলিশ পাঠানো হয়েছে। আহত মোটর সাইকেল আরোহীকে তাড়াশ সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩