
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কমিটির সভাপতি মোঃ আসিফুল হক চৌধুরীর নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য নাছিমুল আহসান চৌধুরী জুয়েল, রিয়াজুল করিম, মঞ্জু ভট্টাচার্য, সুপর্ণা শর্মিলা জান্নাত ও মাহমুদুল ইসলাম প্রমুখ!
সভাপতি মোঃ আসিফুল হক চৌধুরী বলেন, "আমাদের মাতৃভাষার জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের দেখানো পথ অনুসরণ করে আমাদেরকেও সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করতে হবে।"
এই আয়োজনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩