

চট্টগ্রাম শহরের রাজাখালী তুলাতলী এলাকায় শাহ আমানত ব্রীজ সংযোগ সড়কে অবস্থিত প্রসিদ্ধ শিল্প প্রতিষ্ঠান প্রভাতী এ্যাপারেলস্ লিমিটেড হইতে আজ ২০ ফেব্রুয়ারি ২০২৫ইং বৃহস্পতিবার সকাল ৮ ঘঠিকায় বিশাল গাড়ী বহর নিয়ে কাপ্তাই ঝুম রেস্তোরায় বনভোজন ও মিলন মেলা অত্যান্ত ঝাকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত বনভোজন ও মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাতী এ্যাপারেলস এর ম্যানেজিং ডিরেক্টর এ এস এম ইলিয়াছ চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাতী এ্যাপারেলস এর চেয়ারম্যান মাহামুদুল হাসান, ডাইরেক্টর কামরুল ইসলাম চৌধুরী, প্রোডাকশন ডাইরেক্টর সিরাজুল হক, ফ্যাক্টরীর ডিজিএম গোলাম মোস্তফা, ফ্যাক্টরী ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, বিভিন্ন প্রতিষ্ঠানের এমডি, বায়িং হাউজের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বার্ষিক বনভোজন ও মিলন মেলায় আরো উপস্থিত ছিলেন, ফ্যাক্টেরীর সকল কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ছয় শতাধিক ব্যক্তি বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেন।
বনভোজনের অংশ হিসাবে বিভিন্ন ওয়ার্কারদের সমন্বয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রভাতী এ্যাপারেলস এর ম্যানেজিং ডিরেক্টর এ এস এম ইলিয়াছ চৌধুরী অতিথির বক্তব্যে বলেন, ওয়ার্কারদেরকে নিজের কাজের প্রতি মনোয়োগী হওয়াসহ বিভিন্ন অ্যাক্টিভিটিজে অবদান রাখার জন্য আহ্বান জানান।
সর্বশেষে তিনি সকলকে সুন্দরভাবে বনভোজন ও মিলন মেলা সম্পন্ন করার কারনে ধন্যবাদ প্রদান করেন ও প্রভাতী এ্যাপারেলস পরিবারের সকলের মঙ্গল কামনা করে তার বক্তব্য শেষ করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩