
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বাঁশখালী ডিগ্রী কলেজ ও বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ ছাত্রদলের প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ফরহাদুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য এস.এম. তৈয়ব ও মোহাম্মদ মারুফ সহ অসংখ্য নেতৃবৃন্দ।
সদস্য ফরম বিতরণ শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুস সবুর বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কাজ চলমান থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩