এম এইচ কামাল বাকেরগঞ্জ :বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গারুড়িয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম খান ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন হাওলাদার কে নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
এছাড়াও রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী বাচ্চু ও দুর্গাপাশা ইউনিয়নের মজিদ খান কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের ১৫ ফেব্রুয়ারি (শনিবার) বাকেরগঞ্জ থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
বাকেরগঞ্জ থানার দায়িত্বরত ওসি সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হাওলাদারের নামে থানায় মামলা রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩