
বাঁশখালীতে পুকুরে ডুবে মাহি নামে ৪ বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধায় শীলকূপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মনকিচর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মাহি একই এলাকার মনজুর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সবার অগোচরে শিশু মাহি খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। পরে তাকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে পুকুরে তল্লাশি করে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, শিশু মাহিকে সন্ধার দিকে হাসপাতালে আনা হয়। কিন্তু এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩