
মেহেরপুরের গাংনীতে ৪৯ বোতল ফেনসিডিল-সহ ২ যুবককে আটক করেছে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে অভিযান চালিয়ে মাদক সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার তেঁতুলবাড়িয়া ভিটা পাড়ার নুর ইসলামের ছেলে ভ্যানচালক লালন হোসেন (২৫) ও একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি শান্ত ইসলাম (১৭)।
বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মহিবুল হক বলেন, গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বামন্দী সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মাজহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দেবীপুর নামক স্থান থেকে দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে ৪৯ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল জব্দ করা হয়ে। এবং ব্যবহৃত ভ্যানটিও পুলিশ হেফাজতে নেয়া হয়।
আটককৃত আসামি লালন হোসেন ও শান্ত ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩