

বাঁশখালীর কালীপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে কালীপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল কাশেম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মোখতার হোসাইন সিকদার, বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জোবাইর আহমদ, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল, বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী অ্যাডভোকেট জালাল উদ্দীন, সহ সভাপতি কামাল উদ্দীন, সহ সম্পাদক কাজী ইমরানুল হক, দপ্তর সম্পাদক মোঃ হোসাইন, কালীপুর ইউনিয়ন জামায়াতের আমীর এস এম নূরুল আমিন, সেক্রেটারী আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলন শুরুর আগে দারসুল কুরআন পেশ করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও গুনাগরী আধুনিক হাসপাতালের চেয়ারম্যান মাওলানা এনামূল হক জিহাদী।
সম্মেলনে উপস্থিত সকলের সম্মতিক্রমে আবুল কাশেম সোহাগকে পুনরায় সভাপতি এবং মিজানুর রহমানকে সেক্রেটারী করে ৩৫ সদস্য বিশিষ্ট কালীপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি ঘোষণা করা হয়। পরে সাংগঠনিক নিয়ম অনুসারে নবগঠিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপজেলা সেক্রেটারী অ্যাডভোকেট জালাল উদ্দীন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩