
চিতলমারী,বাগেরহাট, প্রতিনিধি।
বাগেরহাটের চিতলমারীতে মোঃ সোহেল শেখ (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হয়েছে। আহতদের প্রথমে চিতলমারী হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঐ যুবককে গ্ৰেপ্তার করেছে।
এ ব্যপারে সেকেন্দার মুন্সী বাদী হয়ে চিতলমারী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৮/২৫। মামলার বিবরণে ও প্রত্যক্ষ দর্শির দেয়া তথ্যে জানা গেছে, উপজেলার আড়ুয়াবর্নী গ্ৰামের সেকেন্দার মুন্সী (স-মিল ব্যবসায়ী) ১৭ই জানুয়ারি সন্ধ্যায় মটর সাইকেলে বোয়ালিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে কুরালতলা জীবন মেম্বার এর মোড়ে পৌছালে ওৎ পেতে থাকা সোহেল শেখ তাদের গাড়ির গতিরোধ করে। এক পর্যায়ে অকর্থ ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে প্রথমে মোঃ নাঈম শেখ (২৮) ও রাব্বি হাসান সুজন মুন্সী (৩৫) কে পৃথক ভাবে পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। তারা দুজনে রক্তাক্ত জখম হয়। এ সময় সোহেল দৌড়ে পালিয়ে যায়। সেকেন্দার এর ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে তাদের উদ্ধার করে চিতলমারী হাসপাতালে ভর্তি করে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় সেকেন্দার মুন্সী বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা রুজু করেন। মামলা নং ৮/২৫।
এ ব্যাপারে চিতলমারী থানার ওসি মোঃ শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে সোহেল শেখকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়েছি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩