প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ৬:০৬ এ.এম
বাঁশখালীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা ২লক্ষ টাকা।

মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব ইলশা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় কতৃক বৃহস্পতিবার ১৬ জানুয়ারি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস। পরিবেশ অধিদপ্তরের একাউন্ট্যান্ট রশিদ আহমেদ, বাঁশখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় বাঁশখালী থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর কতিপয় ধারা লঙ্ঘনের বিরুদ্ধে এম বি এম ব্রিকসকে ১লক্ষ টাকা, মেসার্স খাজা আজমীর ব্রিকসকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩