
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি গুনাগরী শাখা Account Opening,Deposit & Profit এর উপর প্রথম পুরস্কার অর্জন করেছে। এই উপলক্ষ্যে অত্র স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও বর্তমান পরিচালক বিশিষ্ট শিল্পপতি বাঁশখালীর অহংকার জনাব আলহাজ্ব কামাল মোস্তফা চৌধুরী স্যারের নিকট হতে প্রধান কার্যালয় কর্তৃক ২০২৪ সালে Account Opening,Deposit & Profit এর উপর প্রথম পুরস্কার গ্রহণ করছেন হেড অ্ফ ব্রাঞ্চ জনাব অলক তালুকদার।
বিশিষ্ট ব্যাংকার রাশেদুল ইসলাম চৌধুরী জুয়েল, মোহাম্মদ মহি উদ্দিন- অপারেশন ম্যানেজার, মোহাম্মদ মহিউদ্দিন, মোঃ আজিম উদ্দীন, আবদুল্লাহ আল-রশিদ দুবাস, পিকলু বিশ্বাস, ফাতেমা জান্নাত, সুমিত মল্লিক রায়, মোহাম্মদ পেয়ারু, আকলিমা আলমসহ ব্রাঞ্চের সকল কর্মকর্তা ও গ্রাহকরা শুভেচ্ছা বিনিময় করেন।
সাংবাদিকের প্রশ্নের জবাবে, হেড অ্ফ ব্রাঞ্চ জনাব অলক তালুকদার বলেন, এই অর্জন আমার একার নয়, পুরা ব্রাঞ্চের সকল অফিসার ও সকল গ্রাহকদের, তাই আমাদের এই সাফল্যের জন্য সকলের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি আরো বলেন, যথাযথ নিয়ম পরিপালনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রেখে আমরা আমাদের কাঙ্খিত ফলাফল অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি।
সকল গ্রাহকের দোয়া ও সহযোগিতা পেলে এই ব্রাঞ্চটি আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩