আমির হোসাইন
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় ফুসকা জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে লাউড়েরগড় বিওপির সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে এসআইপি/সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে বিশেষ টহলের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে পুরান লাউড়গড় নামক স্থান থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ৪৩১০কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন,জব্দকৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত আছে। কোনো অনিয়মকারীকেই ছাড় দেয়া হবে না।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩