
তরিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার
শুক্রবার (১০ জানুয়ারি) রংপুরে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন (বেকা)-রংপুর ইউনিট কর্তৃক আয়োজিত মিলন মেলা-২৫। কারমাইকেল কলেজ বাংলা মঞ্চ সংলগ্ন অডিটোরিয়ামের সামনে থেকে সকাল ১০ টায় শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে এসে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন এক্স সিইও জনাব রকিবুস সুলতান মানিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেকা'র জাতীয় নির্বাহী পরিষদের মূখপাত্র ও যুগ্ম মহাসচিব মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর ড. রেহেনা খাতুন, রংপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসমাইল হোসেন সরকার, বেকা'র রংপুরের উপদেষ্টা মোঃ সাকিল আহম্মেদ ও মেরিনা লাভলী প্রমূখ । এসময় বক্তাদেরকে অতীতের স্মৃতি চারণ করতে দেখা যায়। পরে নতুন কর্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন রংপুর বিভাগের সর্বপ্রথম ক্যাডেট আন্ডার অফিসার জনাব রকিবুস সুলতান মানিক এবং সাধারণ সম্পাদক হন জনাব রেজাউল হক রেজা।
নামাজের বিরতি এবং দুপুরের খাবারের পর স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন বেকা'র সহ-সভাপতি তানভির হোসেন আশরাফি, প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু , গোলাম মোস্তফা রাঙ্গা , মাহবুবুল হক পিন্স প্রমূখ। আলোচনা সভার পর বিকেল ৪ টায় শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঞ্চালনা করেন প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার মোঃ আসাদুজ্জামান বাতেন। গল্প গুজবে মেতে থাকতে দেখা যায় সবাইকে। বাদ্যযন্ত্রের সুরের তালে তালে নাচতে থাকে অনেকে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কারমাইকেল কলেজের সাবেক ছাত্রী শিল্পী পল্লবী সরকার। অন্যদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন বেকা'র রংপুরের সভাপতি রকিবুস সুলতান মানিক, রংপুর বেগম রোকেয়া কলেজ প্রাক্তন ক্যাডেট সার্জেন্ট উপদেষ্টা মেরিনা লাভলী, এলাহি ফারুক সহ অনেকেই। অনুষ্ঠান শেষে রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩