
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আওয়াতাধীণ পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় । শিক্ষার গুনগত মানে তুলনামূলক এগিয়ে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই প্রতিষ্ঠান অত্র অঞ্চলের কোমলপ্রাণ শিশুদের শিক্ষাসেবা সুনিশ্চিত করতে পথিকৃৎ হিসাবে কাজ করে যাচ্ছে। ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কয়েকশত জন শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এই শিক্ষাঙ্গন। মনোরম প্রাকৃতিক পরিবেশ, সুসজ্জিত ক্যাম্পাস ও পরিচ্ছন্নতায় অত্র প্রতিষ্ঠানটি অনুকরণীয়।
প্রতিক্রিয়া জানতে চাইলে একাধিক অভিভাবক এই প্রতিবেদককে জানান, "প্রতিষ্ঠানটি অতীতের যেকোনো সময়ের তুলনায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান, পরীক্ষার ফলাফল, প্রতিষ্ঠানের সার্বিক সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে শ্রেষ্ঠ সময় পার করছে। এজন্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-কর্মচারীর আন্তরিক মানসিকতার প্রশংসা করেন তারা"।
প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমি আমার সকল সহকর্মী, অভিভাবক এবং এলাকার সুধীজনদের সাথে সমন্বয় করে প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ সহ মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বর্তমান সরকারের গৃহীত শিক্ষাখাতে আধুনিকায়ন এবং আধুনিক পদ্ধতির সাথে সঙ্গতি রেখে আমরা নিরন্তর ভাবে কাজ করে যাচ্ছি"।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩