
বগুড়ার দুপচাঁচিয়ায় কালাম বাহিনীর প্রধান আবু কালাম আজাদ ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সোমবার (৬ জানুয়ারি) ভোরে
বগুড়া জেলার দুপচাঁচিয়ায় উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের বাড়িতে তল্লাসী করে একটি দেশীয় তৈরী পিস্তলসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, উপজেলার গুনাহার ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি তালুচ পশ্চিমপাড়া গ্রামের জমির প্রামানিকের ছেলে আবু কালাম আজাদ(৫৫), তার ভাই আব্দুর রহিম(৪১), তার সহযোগী একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইয়াছিন আলী(৪২) ও মৃত কফিল উদ্দিনের ছেলে বাবলু(৫০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কালাম বাহিনীর প্রধান কালামসহ অপর তিন সহযোগীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বাড়িতে তল্লাশী চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল, ৬টি চাপাতি, ৩টি হাসুয়া, ৯টি দা, ২টি বল্লম, ১১টি দেশীয় চাকু ও নগদ ৭লাখ ৭০হাজার টাকা সহ মাদকের কিছু আলামত উদ্ধার করে জব্দ করে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩