

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে রংপুর কারমাইকেল কলেজে ঐতিহ্যবাহী সংগঠন "বিতর্ক পরিষদ "-এর কার্যকরী পর্ষদের ২০২৪-২৫ সেশনের নব-নিযুক্ত সম্পাদক ও সদস্যদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির মুখ্য সমন্বয়ক জনাব মাফরুজা মেহনাজ মৌরিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক মুখ্য সমন্বয়ক জনাব মুরাদ হাসান ও জনাব কামরুল হাসান অনিক। এছাড়াও উপস্থিত ছিলেন বিতর্ক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী পর্ষদ সদস্য জনাব আল মাহমুদ আসাদ ও জনাব ওসমান গনিসহ পরিষদের কার্যকরী পর্ষদের সদস্যবৃন্দ।
পুরো সাংগঠনিক কর্মশালাটি পরিচালনা করেন সাবেক মুখ্য সমন্বয়ক জনাব কামরুল হাসান অনিক। এতে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন বক্তারা।
পরে কর্মশালায় উপস্থিত সবার অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অর্জন করেন রহিদ বিন ফজলে, দ্বিতীয় স্থান নন্দিতা ইসলাম মৌরি এবং তৃতীয় স্হান অর্জন করেন আব্দুল ওয়াজেদ।
এসময় সম্পাদকদের পক্ষ থেকে সবাইকে ২০২৫ সালের ডায়েরি উপহার হিসেবে বিতরণের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩