

রংপুর মহানগরীর মেডিকেল পূর্ব গেট এলাকার একটি বাড়ি থেকে এয়ারগান, গাঁজা ও বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া বারোটার দিকে রংপুর মেডিকেল কলেজের পূর্ব গেট এলাকার আল আমিনের বাড়িতে অভিযান চালায় তারা।
এ সময় আল আমিনের কাছ থেকে ১ টি এয়ার গান, ২৫ গ্রাম গাঁজা, ৮০০ টি বান্ড গ্লোবস, ১০০০ টি সার্জিকাল গ্লোবস, ১০০ টি কেনুলা, ৩২০ টি বাটার ফ্লাই সেট, ৮০ জিটোন, ৩০০ টি সিরিজসহ বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করা হয়। পরে আলামিনকে গ্রেফতার করা হয়।
যৌথ বাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন গাজা সেবন এবং বিক্রির সাথে কথা স্বীকার করেছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের কাছে দেয়া হবেও বলে জানাই সেনাবাহিনী।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, যৌথ বাহিনী উদ্ধার করার পর আটক আল আমিনকে তাদের কাছে সোপর্দ করেছে। আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা হবে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩