নিজেস্ব প্রতিবেদক ভূরুঙ্গামারী কুড়িগ্রামঃ কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৮ বোতল ফেন্সিডিল সহ মকবুল হোসেন মন্ডল (৫০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা-পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারী) গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে মাদক কেনাবেচার একটি চক্র মাদক বিক্রির জন্য অবস্থান করছে জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাইকেরছড়া এলাকায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয় । ভূরুঙ্গামারী থানার ওসি ( তদন্ত) নন্দ লাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩