
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ পরিবারকে সম্মাননা প্রদান ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ইনকিলাব সাংস্কৃতিক সংগঠন (ইসাস) এই আলোচনা সভাটির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এসময় তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করেন।
বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ)-এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ইসাস সভাপতি মোসাদ্দেক হোসেন ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩