
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। ৩০ ডিসেম্বর রোজ সোমবার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদি কাটাখালি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিবছরের ন্যায় এ বছরও বানিয়াদি কাটাখালি মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করে মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানে বিভিন্ন খেলা, প্রতিযোগিতা, মেলা ও কনসার্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব, উদ্বোধক হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, প্রধান বক্তা হিসেবে ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি'র প্রচার সম্পাদক মোঃ রমজান আলী, নারায়ণগঞ্জ জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম কামাল, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি'র দুইবারের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান পারভেজ, সভাপতি হিসেবে ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দেলোয়ার হোসেন প্রধান, সঞ্চালনায় ছিলেন মো: আলম মিয়া, মোহাম্মদ নাঈম ও রওশন আরা, স্বেচ্ছাসেবক দলের মো: হামিদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাছাড়া আয়োজিত মেলায় অর্ধশতাধিক দোকান ও ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী বৃন্দ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩