
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের উপজেলাস্থ হযরত বদনী শাহের পবিত্র ওরশ উদযাপন করা হয়। ২৮ ডিসেম্বর রোজ শুক্রবার উপজেলার মাহমুদাবাদ এলাকায় বদনী শাহের মাঝারে এই ওরশ উদযাপন করা হয়।
প্রতিবছরের ন্যায় আয়োজিত ওরশ উপলক্ষে বাউল গানের আয়োজন করা হয়। ওরশে নজরুল দেওয়ান ও সুমি পারভিন সারা রাত বাউল গান (নারী পুরুষ পালা) পরিবেশন করেন।
ওরশ শরিফে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো: আল আমীন, সেচ্ছাসেবক দলের নেতা হামিদ মিয়া, ওরশ কমিটির শাহজাহান মিয়া সহ এলাকার মান্যগণ্য লোকজন।
ওরশে সকলের মাঝে খিচুড়ি তবারক হিসেবে বিতরণ করা হয়। আশপাশের হাজারো ধর্মপ্রিয় লোকজনের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মাঝারটি।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩