
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল ২৬ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার কঞ্চন-আতলাপুর সড়কের তারৈল-বিরাবো এলাকার এ মাববন্ধন করা হয়। মানববন্ধনে ছাত্র-ছাত্রী, নারী ও পুরুষ অংশ নেয়।
মানববন্ধন পূর্বক বিরারো বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তারৈল এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী গোলজার হোসেন মোল্লা। সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় আহত সোহেল পাঠান, শ্যামলী আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত হাসান, মোঃ আবুল হোসেন, হাবিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ১৬ বছর ধরে কাঞ্চন পৌরসভার সাবেক প্যানেল মেয়র পনির হোসেন ও তার সমর্থিত সন্ত্রাসীরা সাধারণ মানুষের উপর জোর-ঝুলুম ও নির্যাতন করেছে। আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে আধিপত্য বিস্তার, জবর দখল করে কৃষকের ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি করে দিয়েছে। সন্ত্রাসী কর্মকা- ও মাদক বাণিজ্য করেছে।
শীতলক্ষ্যা নদীতে আসা পিকনিকের ইঞ্জিন চালিত নৌকায় ডাকাতি করে রাজিব হোসেন নামের এক যাত্রীকে হত্যা করেছে। নিরীহ মানুষের বাড়ী ঘরে হামলা ও লুটপাট করেছে। গত ৪আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গ্রিন ইউনিভার্সিটিতে অস্ত্রসহ হামলা চালিয়েছে।
কিন্তু পনির হোসেন ও তার সমর্থিত সন্ত্রাসীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে-বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩