
বগুড়া শেরপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত্রি ১১:৪০ ঘটিকার সময় শেরপুর থানার এস আই মোঃ শাহাদত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সনিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানাধীন ৭ নং ভবানীপুর ইউনিয়নের আমিনপুর কেরানী বাজারস্থ জনৈক মোঃ আশরাফ আলী এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার অভিযান পরিচালনা করে ২০০( দুই শত) গ্রাম গাজা সহ মাদক ব্যবসায়ী ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতা আসামীরা হলেন:- ১। শরিফ উদ্দিন (২৯), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং আমিনপুর পূর্বপাড়া ২। সেলিম হোসেন (২৫),পিতা মোঃ আজিজুল হক, সং আমিরপুর উত্তরপাড়া, উভয় থানা শেরপুর, জেলা বগুড়া।
শেরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম জানান আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বুধবার (২৫ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩