
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর নবনিযুক্ত এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ফজলুল কাদের-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব মাহবুবুল হক ভূইয়া মহোদয়।
মতবিনিময় সভায় তাঁরা উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এসময় সংস্থার পক্ষে আরো উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক (ঋণ) জনাব সন্তোষ চন্দ্র পাল এবং উপ-পরিচালক (ঋণ) জনাব স, ম, ইয়াহিয়া।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩