
এন,এম,সজীব স্টাফ রিপোর্টার: টঙ্গী ইজতেমা মায়দানে গত ১৮ ডিসেম্বর গভীর রাতে সন্ত্রাসীদের হামলায় চারজন নিহতের ঘটনায় খুনিদের বিচার এবং সাদপন্থীদের সকল কার্য্যক্রম নিষিদ্ধের দাবিতে দিনাজপুরের বিরামপুর তাবলীগ জামায়াতের আলমি শুরা ও তাওহীদি জনতার উদ্বোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) বিকালে আলেম ওলামা ও তাবলীগের সাথীবৃন্দ বিরামপুর মাহমুদপুর আলমি শুরা মারকায মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের ঢাকা মোড়ে মিলিত হয়।
সেখানে বিরামপুর আলমি শুরা মারকায শুরা সদস্য মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হাকিম। এতে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফকরুল ইসলাম, মুফতি মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুর রউফ, মুফতি নাজিমদ্দিন,মাও: তারেক মাসুদ, মাওলানা এমদাদুল হক,মুফতি নাসিম সাহেব,মাও: আব্দুর নুর সাহেব,মাও: আবু সুফিয়ান আরও অনেক আলেম ওলামাবৃন্দ বক্তব্য পেশ করেন এবং অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,মুফতি আসাদুজ্জামান,মুফতি আবু হোরায়রা,মাও: খাদেমুল ইসলাম,মাও:ইব্রাহিম,মাও:আজাদুল ইসলাম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা হাফিজুর ইসলাম।
এছাড়াও সমাবেশ শেষে সকলেই বিরামপুর আলমি শুরা মারকায এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন মহোদয়ের এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩