
রাজশাহীর বাগমারারয় নিখোঁজের একদিন পর ভাসমান লাশ উদ্ধার করেছে বাগমারা পুলিশ। ওই ব্যক্তির নাম নয়ন হোসেন। তিনি শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের আফাজ উদ্দীনের ছেলে।
২১ ডিসেম্বর (শনিবার) দুপুরে বাড়ির কাছাকাছি একটি পুকুর থেকে লাশ উদ্বার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়,শনিবার দুপুরে মচমইল রাজবাড়ির পাশের পুকুরে ভাসমান লাশ দেখতে পাই এবং এলাকার লোকজন শনাক্ত করেন যে নয়নের লাশ।পুলিশকে খবর দিলে দুপুর দুইটায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
তার স্রী রানী খাতুন জানান,তার স্বামী একজন ভ্যানচালক। গত শুক্রবার তিনি ভ্যানটি বিক্রি করেন।শুক্রবার বিকালে বাজারে গেলেও রাতে আর বাসায় ফিরেনি। বিভিন্ন স্থানে খোঁজে পাইনি।কিভাবে তার স্বামী মৃত্যু হয়েছে তিনি বলতে পারছেন না। নয়ন হোসেন নেশা করতো বলে জানিয়েছেন এলাকাবাসী।তবে শরীরে কোন আঘাতের চিহ্ন নাই বলে জানিয়েছেন প্রত্যক্ষদশীরা।
বাগমারা থানার ওসি তোহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।তার মৃত্যুর কারন খতিয়ে দেখা হচ্ছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩